আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা- কর্মচারীগণ।
বৃহস্পতিবার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও রাজশাহী নগরীর কোর্ট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনের কর্মসূচি শুরু হয়।
রাজশাহী শহীদ স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, পুস্পস্তবক অর্পণে আরও উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, বিএমডিএর সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, এটিএম মাহফুজুর রহমান, মোঃ শিবির আহমেদ, মোঃ আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, মোঃ মতিউর রহমান, মোঃ তোফাজ্জল আলী সরকার, রাজ(২০৮৮)
সিবিএ সভাপতি মো: মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধ, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় রাজশাহীসহ সকল রিজিয়ন ও জোন দপ্তর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন।