• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নগরীতে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স পবার কিসমত কুখন্ডিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক সিমেন্টের বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন রাজশাহীতে বারি মাসুর-৮ চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

মান্দা প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র
এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

একসময়ে একটি চিঠি বা একটি টেলিগ্রামের জন্য তীর্থের কাকের মতো বসে থাকতো পত্র প্রাপকরা। প্রিয়জনের লেখা একটি চিঠি হাতে পাওয়ার আনন্দে কেটে যেতো সব কষ্ট। পত্র প্রেরকরাও ছুটতেন ডাকঘর গুলোতে। প্রতিদিন ডাকঘরের ডাকবাক্স খুলে যাচাই-বাছাই করে সেই ডাক নিয়ে শহর-নগর, গ্রাম-গঞ্জের পাড়া- মহল্লায় ছুটতেন ডাক পিয়ন ও রানাররা। চিঠিপত্র বা ডাক নিয়ে এখন আর সেই কর্ম ব্যস্ততা নেই ডাকঘরগুলোতে। ঝাড়-জঙ্গলে খোঁজে পাওয়া গেল মান্দা উপজেলার অধিকাংশ শাখা ডাকঘর। সব ডাকঘরেই ঝুলছে তালা।

এ দিকে এসব পোস্ট অফিসে আসে শুধুমাত্র সরকারি-বেসরকারি নিয়োগপত্র, মামলা সংক্রান্ত চিঠিপত্র। কোনো পোস্ট অফিসে বছরে একটি প্রেমপত্রও আসার খবর পাওয়া যায়নি। তবে প্রত্যেকটি পোস্ট অফিসে প্রতি মাসে ১২ থেকে ২০টি তালাকপত্র আসার খবর পাওয়া গেছে। সরেজমিনে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণ পুর বাজারের ডাকঘরটি খোঁজে পাওয়া গেল এক জঙ্গলের ভেতরে। পাশে প্রাথমিক বিদ্যালয় এ ডাকঘরে যাওয়ার কোনো সুনির্দিষ্ট রাস্তা নেই।

স্থানীয়রা জানান, পোস্ট মাস্টার নিয়মিত আসেন। পোস্ট অফিসের দরজায় আগাছার আখড়া, সামনে গোচারণ ভূমি হওয়ায় আছে গোবর-আবর্জনা এবং পরগাছায় ভরপুর। সরেজমিনে দেখা গেছে, প্রত্যেকটি পোস্ট অফিসে অন্ধকারে মধ্যেই চলায় কার্যক্রম। সৌরবিদ্যুৎ, কম্পিউটার, ল্যাপটপ থাকলেও সেবা কার্যক্রম নেই। এক সময় খুব কদর ছিল। গ্রামের ছেলে মেয়েদের নিকট থেকে বকশিসও পাওয়া যেত। চিঠি পেয়েই দৌড় মারতো।

সেই দিন এখন আর নেই। মোবাইলে এসব শেষ হয়ে গেছে, নারায়ণ পুর ডাকঘরের পোস্ট মাস্টার জিয়াউল হক জানান, আমাদের বেতনভাতা নামকাওয়াস্তে। আমরা পাই ৪ হাজার ৪৬০ টাকা, পিয়ন পান ৪ হাজার ৩৫৪ টাকা আর রানার পান ৪ হাজার ১৭৭ টাকা। তারপরেও সেবা দেওয়ার চেষ্টা করছি।


আরো খবর