• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি উপলক্ষে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়- রাজশাহী সংবাদ
রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি উপলক্ষে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়- রাজশাহী সংবাদ

রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব, শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা ও দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র শিশু থিয়েটার রাজশাহীর প্রতিষ্ঠাতা সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী। অনুষ্ঠানে শ্রদ্ধাস্পদ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ আলমগীর পিএইচডি, বাংলা বিভাগের প্রফেসর শহীদ ইকবাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফকরুল ইসলাম, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিখা রানী সরকার এবং আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও স্নেহাস্পদ অতিথি ছিলেন আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সের প্রফেসর ড. জে. এ. এম. সকিল উর রহমান, ডুয়েটের অধ্যাপক প্রফেসর নাসিম আখতার এবং বিশিষ্ট সমাজসেবক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহীদ সোহেল।
সংহিতা রায় ও অংকনা সেনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র শিশু থিয়েটারের সাধারণ সম্পাদক ইকবাল আলী। বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর শিক্ষক নিমাই চন্দ্র সরকার, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যসচিব ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আমির সাদাত এবং নওগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান। কোরআন থেকে পাঠ করেন আখতারুজ্জামান এবং গীতা থেকে পাঠ করেন তাপস চক্রবর্তী।
অতিথিবৃন্দ কবি, সাহিত্যিক ও নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী রচিত বিশ্বকবি: বিশ্বের বিস্ময় এবং বাংলাভাষা ও ব্যাকরণের মেলবন্ধন গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর দুটি গ্রন্থ নিয়ে আলোচকরা তার লেখনীর বিভিন্ন দিক তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। পরে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী তার ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেন এবং তাদের হাতে অভিনন্দনপত্র তুলে দেন।


আরো খবর