• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, চাঁদের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২২ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সকালে রাজশাহীর পুঠিয়া থানায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। এতে শুধুমাত্র আবু সাঈদ চাঁদকে আসামি করা হয়েছে। আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয় । গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দিয়ে বক্তব্য দেন চাঁদ। ঐ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই বক্তব্যের এক পর্যায়ে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমার নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করোনীয় আমরা করবো ইনশাআল্লাহ।’
 

Advertisements


আরো খবর