• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ নগরীতে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স পবার কিসমত কুখন্ডিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ ছাত্রাবাসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরো ক্যাম্পাস ঘুরে কলেজ গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।

 

মিছিল শেষে কলেজ গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম। সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রীতম বলেন, এই সরকার বিগত ১৮০ দিনে আমাদের যে আশা দিয়েছে, পরবর্তী পাঁচ বছরে আরও ভালো কিছু করে দেখাবে।

সভাপতির বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন, সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ায় সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশের বিগত পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। এর থেকেই বোঝা যায়, বর্তমান সরকার আমাদের কী দিতে পেরেছে এবং কী দিতে পারেনি।

তিনি আরও বলেন, ওই দুর্নীতির সাম্রাজ্য, গুমের সাম্রাজ্য ভেঙে দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানকে লাল সালাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাননীয় সরকারকে রাজশাহী কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, সরকার ১৮০ দিনে কতটা সফলভাবে দেশ চালিয়েছে, আমরা দেখতে পেয়েছি। বিদেশি বিভিন্ন মিডিয়াতেও সেটা দেখতে পেয়েছি। দেশের ৬৬ শতাংশ মানুষ তাদের এই সফলতায় খুশি।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আমরা তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আজকের এই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি। তারই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এই মিছিলটি করা হয়েছে।

 

এ সময় রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক জুবায়ের রশিদ, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।রকারের ১৮০ দিন পূর্তিতে রাজশাহী কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল


আরো খবর