• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ নগরীতে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স পবার কিসমত কুখন্ডিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক সিমেন্টের বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন সিংয়ের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। মঙ্গলবার সকালে একাডেমির প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে রাজশাহী অঞ্চলের যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির বিকাশ, প্রচার, প্রসার ও সংরক্ষণের পাশাপাশি জাতীয় সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু পরিচালক পদে স্থানীয় যোগ্য ব্যক্তিকে নিয়োগ না দেওয়ায় এ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বঞ্চিত হচ্ছেন।
তাঁদের অভিযোগ, নতুন পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া কাঞ্চন সিং রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ না দিয়ে অন্য জেলার একজনকে এ পদে নিয়োগ দেওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর প্রতি অবহেলা করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বর্তমান পরিচালক প্রায় দুই বছর দায়িত্ব পালন করলেও একাডেমি পরিচালনার জন্য নির্বাহী পরিষদের মতো গুরুত্বপূর্ণ কমিটি গঠন করতে পারেননি। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নেতাদের সঙ্গে কার্যকর মতবিনিময়ও হয়নি। এতে একাডেমির কার্যক্রম ও প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
বক্তারা জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিতে গত ২৯ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বরাবর আবেদন করা হয়েছিল। পরে ১ অক্টোবর রাজশাহী অঞ্চলের শিক্ষিত ব্যক্তি, অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক ও উন্নয়নকর্মীরাও একই দাবিতে আবেদন করেন। কিন্তু এসব দাবি বিবেচনায় না নিয়ে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে কাঞ্চন সিংয়ের নিয়োগ বাতিল করে রাজশাহী অঞ্চলের যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি জানান। একই সঙ্গে পরিচালক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ এবং একাডেমির কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাহালি বাইচি সামাজিক সংগঠনের সভাপতি সৃষ্টি টুডু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, শিক্ষিকা শিলা মরমো ও সমাজসেব মুকুল বিস্বাস প্রমুখ।


আরো খবর