• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ নগরীতে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স পবার কিসমত কুখন্ডিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের উদ্যোগে ‘How to Study International Law to Achieve Career Goals’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের ম্যাককুয়ারি ল স্কুলের ইমেরিটাস অধ্যাপক প্রফেসর ড. রফিকুল ইসলাম। আলোচক (Discussant) হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদা আঞ্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ।

সেমিনারে আন্তর্জাতিক আইন অধ্যয়নের গুরুত্ব, এ বিষয়ে উচ্চশিক্ষার সম্ভাবনা এবং আন্তর্জাতিক আইনকে কেন্দ্র করে পেশাগত ও একাডেমিক ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মূল বক্তা প্রফেসর ড. রফিকুল ইসলাম আন্তর্জাতিক আইন অধ্যয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে প্রবেশের সম্ভাবনা এবং এ ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় তুলে ধরেন।

আলোচক প্রফেসর ড. সাইদা আঞ্জু আন্তর্জাতিক আইন অধ্যয়নের একাডেমিক গুরুত্ব ও পেশাগত সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি গবেষণা, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে নিজেদের প্রস্তুত করার বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আন্তর্জাতিক আইন বিষয়ে উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তির সুযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তাদের প্রশ্ন করেন।

সমাপনী বক্তব্যে বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

সেমিনারে আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক আইন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন, বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা লাভ এবং ভবিষ্যৎ পেশাগত লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরো খবর