• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে ৬৭০ বোতল এসকাফ জব্দ ছোট্ট স্বপ্নর এক যুগে পদার্পণ, নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে (ওয়াটসফেম)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নেসকোর হেড অফিস রাজশাহীতেই থাকছে ভূমিমন্ত্রীর ঘোষণায় উজ্জীবিত রাজশাহীবাসী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কনসালটেন্ট ফার্মের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়না ঘরে রাখা হবে: এমপি মিলন বিজয়ের আগমুহূর্তে রক্তাক্ত রাজশাহী রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবনে সিনা রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ১ জুলাই, ২০২৬
স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ
স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ

স্বাস্থ্য বিষয়ক গবেষণায় অবদান রাখার জন্য ২০২৪ সালের প্রফেসর ইমেরিটাস ড. মুক্তার মুহাম্মদ আলী অ্যওয়ার্ড লাভ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অতিরিক্ত প্রধান চিকিৎসক (চুক্তিভিত্তিক) ডা. মো.আব্দুল ওয়াদুদ (নাজিব ওয়াদুদ)। পিএইচডি গবেষণা কালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা এবং মানবিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে প্রতি বছর একজন গবেষককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ডা. ওয়াদুদ তার পিএইচডি গবেষণা কালে (২০২১-২০২৪) স্কপাস (ঝঈঙচটঝ) অনুমোদিত জার্নালে মোট বারটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। একই সময়ে অন্যান্য জার্নালে তার আরও আটটি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডা. ওয়াদুদ ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) থেকে এমফিল এবং ২০২৪ সালে পরিসংখ্যান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

গতকাল (বুধবার) রাবি পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটর ভাইস চ্যান্সেলর প্রফেসর ছায়েদুর রহমান আনুষ্ঠানিক ভাবে ডা. ওয়াদুদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

উল্লেখ্য, ডা. নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রšে’র সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।


আরো খবর