• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শাকিবের নাম উচ্চারণ করতে চাই না, ইচ্ছাও নেই: বুবলী

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ২১ মে, ২০২৩

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন । আবার পাল্টা জবাবও দিচ্ছেন । জবাব দিতে গিয়ে একে অপরকে খোঁচা দিয়ে কথা বলছেন। এর আগে শাকিব খান গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। সেখানে বুবলীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন শাকিব।

Advertisements

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বুবলী। সেখানে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন বুবলী।

বুবলী বলেন, উনি (শাকিব খান) নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না। কোনো ইচ্ছাই নেই। কারণ উনি বারবার বলেছেন— আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটি কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না। আমি উনাকে নিয়ে কথাও বলতে চাই না।


আরো খবর