• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফ্যানাটিক্সের ২৫ সদস্যের কমিটি ঘোষণা

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজশাহী কলেজভিত্তিক আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের সংগঠন ‘Rajshahi College Argentina Fanatics’-এর আগামী এক বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

Advertisements

বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা, সৌহার্দ্য ও দলীয় চেতনার সঙ্গে যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ যুবাইর রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান। সহ-সভাপতি পদে রয়েছেন সাকলাইন মুস্তাক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শয়ন সরকার।

এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে সারোয়ার আলম শাফি, ম্যাচ রিপোর্ট সম্পাদক হিসেবে নাজনিন নাহার দিনা, প্রধান গ্রাফিক্স সম্পাদক হিসেবে জুনায়েদ ইসলাম এবং প্রধান ম্যাচ বিশ্লেষক হিসেবে ফারদিন খন্দকার ফুয়াদ দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: কুইন (রানী), আহমাদ যুবাইর, শাকিব মাহমুদ তালুকদার, মোঃ নূর আলম, সৌরভ পিকে, লামইয়া খান, গৌরব কুমার সাহা, শিফাত শাহরিয়ার, জায়ান, তানজিলা তাবাসসুম তুসি, দানিয়েল আহমেদ রুদ্র, মোঃ আরিয়ান আহমেদ শুভ, তারেক উজ্জামান অপু, মেহেদী হাসান লিমন, ফারদিন হাসান ইমন, জুবায়ের আল মাহমুদ এবং মোঃ জুবায়ের রিয়াদ।

সংগঠনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এই ২৫ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটির সদস্যদের দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসিকে সংগঠনটির ‘সম্মানিত আজীবন অনানুষ্ঠানিক প্রধান উপদেষ্টা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সভাপতি মোঃ যুবাইর রশীদ বলেন, আলহামদুলিল্লাহ এই দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত। আমি আমার উপর অর্পিত এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো। আর্জেন্টিনা বিরোধী শক্তি অনলাইন ও অফলাইনে আমাদেরকে দমানোর জন্য যে পায়তারাই করুক, তা প্রতিরোধে আমরা ঝাপিয়ে পড়বো। আমাদের লক্ষ্য একটাই, মেসির হাতে আরেকটি বিশ্বকাপ।


আরো খবর