• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহীতে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ আয়োজন উপলক্ষে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমানকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক পলি রানীকে সদস্য সচিব করা হয়েছে।

Advertisements

সোমবার বরেন্দ্র ইয়ুথ ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী নগরের বাটার মোড়ের পান্ডুলিপি বুক ক্যাফেতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
আগামী ১২ নভেম্বর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের পাঁচ শতাধিক বছরের পুরোনো বটগাছের নিচে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বরেন্দ্র অঞ্চলের প্রাণ-প্রকৃতি, এগ্রোইকোলজি, খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু সুরক্ষার বিষয়গুলো সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বরেন্দ্র অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনগুলোর বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোখলেছুর রহমান সুন্দরী, হাসিবুল হাসনাত রিজভী ও মো. আলমগীর হোসেনকে। যুগ্ম সদস্য সচিব হয়েছেন ইহতেশামুল আলম, রিয়া করিম ও তাহমিদ জাকি। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তামীম তুলি, আবু রাইহান, বিথী এক্কা, নাদিম সিনা, মো. মাসুম ইসলাম, মোসা. সুমাইয়া আক্তার তন্বী ও রাকিব হাসান বাপ্পী। এ ছাড়া বরেন্দ্র অঞ্চলের নাচোল, তানোর ও পবা উপজেলা থেকে আসা কৃষক-কৃষাণী ও তরুণরাও কমিটির বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

আয়োজকেরা জানান, সম্মেলনের মূল লক্ষ্য বরেন্দ্র অঞ্চলের যুবসমাজের মধ্যে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে সচেতনতা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। ‘শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি’ স্লোগানকে সামনে রেখে ‘বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সম্মেলনে এগ্রোইকোলজির আওতায় দেশি বীজ ও স্থানীয় কৃষিজ্ঞান সংরক্ষণ, মাটির স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, পানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের খরা, তাপপ্রবাহ ও পানিসংকট, কৃষক-নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি, স্থানীয় অভিযোজন এবং পরিবেশগত ন্যায়বিচার নিয়ে মতবিনিময় হবে।

খাদ্য সার্বভৌমত্বের বিষয়েও আলোচনা হবে। এতে কৃষকের বীজ ও খাদ্য উৎপাদনের অধিকার, স্থানীয় খাদ্যসংস্কৃতি, নিরাপদ খাদ্য এবং খাদ্যব্যবস্থায় কৃষক ও জনগণের সিদ্ধান্ত গ্রহণের অধিকার গুরুত্ব পাবে। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, তরুণদের উদ্যোগ ও উদ্ভাবন উপস্থাপন, দেশি বীজ ও কৃষি ঐতিহ্য প্রদর্শনী, স্থানীয় খাদ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।


আরো খবর