• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ
পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

পবা উপজেলার ৬নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপির ত্যাগী ও নির্যাতিত কর্মী সালাউদ্দীন মাসুদ (রানা)-র নিজ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

Advertisements

বুধবার বিকেলে হরিয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজস্ব চেম্বারে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় এলাকার প্রায় ১০০ জন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের হাতে শীতবস্ত্র এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। বিগত দিনে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে বিভিন্নভাবে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়ার পরও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতা-কর্মীরা। এ সময় অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দুঃসময়ে রাজনৈতিক মাঠে থাকার পাশাপাশি যিনি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন, তিনিই প্রকৃত জননেতা। এ সময় তারা সালাউদ্দীন মাসুদ রানার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দীন মাসুদ (রানা) বলেন, রাজনীতি মানে শুধু পদ-পদবি নয়, রাজনীতি মানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। হরিয়ান ইউনিয়নের অবহেলিত ও দুস্থ মানুষের মুখে একটু হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। আমি আজীবন এলাকার মানুষের সেবা করে যেতে চাই। তিনি আরও জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই শীতবস্ত্র ও সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।


আরো খবর