• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

রাজশাহী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কলেজের হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স বিভাগের উদ্যোগে ইংলিশ স্পিকিং, কুইজ প্রতিযোগিতা, পেপার প্রেজেন্টেশন ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

Advertisements

মঙ্গলবার বেলা ১১টায় র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‌্যালি শেষে অনুষ্ঠানের আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন্তাজ আলী শুভেচ্ছা বক্তব্য দেন। তার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানউজ্জামান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ফিউচার অব দ্য অ্যাকাউন্টিং প্রফেশন শীর্ষক পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে হিসাববিজ্ঞান পেশার ভবিষ্যৎ এবং এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ব্যবহার ও প্রভাব তুলে ধরা হয়।

হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী। তিনি বলেন, সব অঙ্গনেই হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। তাই এ বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। যথাযথ দক্ষতা না থাকলে হিসাববিজ্ঞান কিংবা বাংলা—কোনো বিষয়ই কর্মক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

সভাপতির বক্তব্যে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল হাসনাত বলেন, রাজশাহীতে সর্বপ্রথম রাজশাহী কলেজেই আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন শুরু হয়। ২০১৬ সাল থেকে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে ফাইন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত তামান্না বলেন, এ আয়োজনের মাধ্যমে তাঁরা হিসাববিজ্ঞানের ইতিহাস ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি তার কাছে ভালো লেগেছে।

হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে কোন পথে এগোবেন এবং কীভাবে নিজেদের দক্ষ করে তুলবেন, সে বিষয়ে ধারণা পেয়েছেন। পাশাপাশি হিসাববিজ্ঞান সম্পর্কেও বিস্তারিত জানার সুযোগ হয়েছে। সুন্দর আয়োজনের জন্য তিনি বিভাগকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক সায়েম বিন সোলাইমান, এফসিএমএ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিবুর রহমান, ফাইন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু ফসিউর, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ উদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক সিফাতুন নাহার সাইকী, অনুতোষ কুমার প্রামাণিকসহ সংশ্লিষ্ট দুই বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।


আরো খবর