• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব
নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

Advertisements

নওগাঁ মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সফল উদ্যোক্তা কামরুন নাহারসহ প্রমুখ। শীতের শুরুতেই পিঠা উৎসবে ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, নকশী পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, দুধ চিতই, ভেজা চিতই, ফুলকপি পাকোড়া, ডিম পিঠা, নকশি পিঠা, নারিকেল পুলিসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পশরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্যও প্রদর্শন করে উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, নওগাঁয় অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। যাদের কাছে ভালো আইডিয়া ও নিজেদের তৈরি পণ্য রয়েছে। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে পারছে না। মূলত এই জন্য উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে। আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টিতে মোক্ষম ভূমিকা রাখবে। আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।


আরো খবর