• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার

জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজশাহীর তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নিয়ে মাদরাসার ছয় শিক্ষার্থী মোট নয়টি পুরস্কার অর্জন করেছে।

গত সোমবার (২ নভেম্বর) রাজশাহী মহানগরীর শালবাগানে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াতে ‘খ’ গ্রুপে প্রথম ও তৃতীয় স্থান এবং আযানে ‘ক’ গ্রুপে তৃতীয় ও ‘খ’ গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে মাদরাসার শিক্ষার্থীরা। এ ছাড়া কবিতা আবৃত্তিতে ‘খ’ গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় এবং ইসলামী সংগীতে একই গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে তারা।

ছয় শিক্ষার্থীর এমন সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।


আরো খবর