• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নতুন চাকরি শুরু করলেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আগের মতো অভিনয়ে খুব একটা পাওয়া যায় না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়।

Advertisements

যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। গেল বছর শেষদিকে মুক্তি পায় সিরিজটি।অভিনয়ের বাইরে শবনম ফারিয়া যুক্ত হলেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে। গেল ১৪ এপ্রিল থেকে তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। ফেসবুকে এক পোস্টের মাধ্যমেও ফরিয়া জানিয়েছেন বিষয়টি।

এদিকে, অভিনয়ে নিয়মিত না থাকলেও ফেসবুকে বেশ সরব ফারিয়া। কাজের বাইরেও ব্যক্তি জীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন এখানে। যা ঘিরে হয় আলোচনা-সমালোচনাও।

এর আগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন শবনম ফারিয়া। প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকের করা মামলায় আদালতের মুখোমুখিও হতে হয়েছিল শবনম ফারিয়াকে।


আরো খবর