• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শুটিং ফ্লোরে ফিরছেন মিম

বিনোদন ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছোট্ট একটি বিরতি নিয়ে পুণরায় শুটিং ফ্লোরে ফিরছেন তিনি।

Advertisements

গেল জুনের মাঝামাঝি এফডিসিতে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছিলেন মিম। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে কিছু অনুষ্ঠানে হাজির হলেও শুটিং করতে তাকে দেখা যায়নি। এর মধ্যে তার মা ছবি সাহা অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই যাওয়া-আসার মধ্যে ছিলেন মিম। বর্তমানে তারা দেশে রয়েছেন।

দেশে ফিরেই শুটিংয়ে নিয়মিত হচ্ছেন বলে জানান মিম। আগামী ২ ও ৩ আগস্ট একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে তিনি অংশ নেবেন। এ ছাড়া আগামী ৫ ও ৬ আগস্ট আরও দুটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করবেন তিনি।

এ প্রসঙ্গে মিম বলেন, আরও আগেই শুটিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় একটু সময় নিলাম।

এ ছাড়াও বেশ কিছু কাজ মিমের হাতে রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোর শুটিং শেষ করবেন বলে জানান এই অভিনেত্রী।


আরো খবর