• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বার্বি ড্রেসে সারা, এই পোশাকের দাম কত?

বিনোদন ডেস্ক
সর্বশেষ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

এবার হট পিঙ্ক বার্বি ড্রেসে নজর কাড়লেন সারা আলি খান। তার ভক্তরা এই নতুন রূপে তাকে দেখে একেবারে মোহিত।

Advertisements

শুধু তাই নয় সারার প্রশংসায় পঞ্চমুখও তারা।
সারা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বার্বি লুকের ছবি শেয়ার করেন। এর ক্যাপশনে একটি কবিতা লেখেন বলিউডের এই তরুণ অভিনেত্রী।

বার্বি লুকের জন্য সারা বেছে নিয়েছিলেন পোশাক শিল্পী ম্যাক দুগ্গালের একটি স্ট্র্যাপলেস ওভারসাইজ বো ফিট, ফ্লেয়ার মিনি ড্রেস। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ২৫, ৯৯৯ টাকা। সারার স্টাইলিং করেছেন তানিয়া ঘাভরি ও তার টিম।

সারা বার্বি ড্রেেেস ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। ভক্তরা তার এই ছবি দেখে নানা মন্তব্যও করেছেন। একজন ভক্ত লেখেন, কটন ক্যান্ডি।

আরেক অনুরাগী মজা করে লেখেন, আমারা তো আমাদের সব কাপড় জামা আলমারিতে রাখি, আর সারা নিজেই আলমারি মধ্যে পোজ দিয়েছে। কিন্তু যে যাই বলুক সারার মতো এত সুন্দরী আর নায়িকা এখন খুব কমই আছেন।

সারাকে সম্প্রতি হোমি আদাজানিয়া পরিচালিত ‘মার্ডার মুবারক’-এ অভিনয় করতে দেখা গেছে। এই সিরিজে তার বিপরীতে ছিলেন বিজয় বর্মা। এছাড়াও সঞ্জয় কাপুর, করিশমা কাপুর এবং পঙ্কজ ত্রিপাঠীকেও দেখা গেছে।

এই সিরিজে ২২ বছর বয়সী ঊষার চরিত্রে অভিনয় করেছেন সারা। ঊষা মুম্বাইয়ের বাসিন্দা ছিলেন যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। মূলত তিনি ভূগর্ভস্থ একটি রেডিও স্টেশন প্রতিষ্ঠা করে ভারত ছাড়ো আন্দোলনে সহায়তা করেছিলেন।


আরো খবর