• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিহত সহকারী, যা বললেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক
সর্বশেষ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আপনজন হারানোর বেদনায় অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, সম্প্রতি মারা গেছেন তার সহকারী আলামিন।

Advertisements

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে তিশা তার ভেরিফায়েড পেজে তথ্যটি নিশ্চিত করেন।

কয়েকটি ছবি শেয়ার করে তানজিন তিশা লেখেন, একটা না দুই-দুইটা গুলি কী করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা? আলামিন কোনো দল অথবা কোনোকিছুর সঙ্গে জড়িত ছিল না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সঙ্গে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই। খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন, সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।

আলামিনকে নিয়ে পুরনো দিনের স্মৃতি তুলে ধরে ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী আরও লেখেন, আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন। কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, ও আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সাথেই থাকে। আমার ফ্যামিলিতেই থাকে। ফ্যামিলির অংশ হয়ে। আপুর কী লাগবে, আপু কী খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো- সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত!

তাকে নিয়ে অনেক পরিকল্পনা ছিল জানিয়ে তানজিন তিশা আরও লেখেন, আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকত। আমার কত প্ল্যান ওকে নিয়ে! ওকে ড্রাইভিং শেখাব! জোর করে বলতাম, পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। কত বকা দিছি, আবার একটু পর ঠিকই বুঝাতাম, আবার মন খারাপও করে থাকত।

আলামিন কবে কিংবা কোথায় মারা গেছেন সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি তানজিন তিশা।


আরো খবর