• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নামার ঘোষণা চমকের

বিনোদন ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে দেশের শিক্ষার্থীরা। তাদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও।

Advertisements

সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব তারকারা। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করায় প্রতিবাদও করছেন তারা।

সামাজিক মাধ্যমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক পোস্ট করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। রাস্তায় নেমে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্ট করে চমক লেখেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবিতে কী চলছে, কেউ কি আপডেট দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কিনা জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সঙ্গে। ’

চমকের পোস্টে একাত্মতা প্রকাশ করেছেন নেটিজেনরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে। অভিনেত্রীর এমন ঘোষণায় সাধুবাদ জানাচ্ছেন অনুরাগীরা।

এদিকে, চলমান আন্দোলনে সহিংসতার ঘটনায় সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।


আরো খবর