• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন শাকিব খান

বিনোদন ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলনে গোটা দেশ যখন ফুঁসে উঠেছে পক্ষে-বিপক্ষে, তখন দেশের প্রায় সব স্তরের মানুষই সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে।

Advertisements

বিশেষ করে মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ছে দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ।

সেই হতাশা গ্রাস করেছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকেও।
অন্য তারকাদের সঙ্গে এবার কোটা সংস্কার আন্দোলনে এই চলমান সহিংসতা নিয়ে কথা বললেন দেশের চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার শাকিব খান।

বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন শাকিব। সেই পোস্টে চলমান আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার কথা উল্লেখ করে অভিনেতা লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। ’

অভিভাবকদের অনুরোধ জানিয়ে শাকিব খান লেখেন, ‘আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন।


আরো খবর