• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ছেলের বিয়েতে শতাধিক বিমান ভাড়া, কত খরচ হল আম্বানির?

বিনোদন ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এবার নতুন আলোচনা বিয়েতে আসা আমন্ত্রিতদের যাতায়াত খরচ নিয়ে। কারণ, অতিথিদের আনা-নেওয়া করতেই ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি খরচ করছেন কোটি টাকা!

Advertisements

ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে অনন্ত-রাধিকার বিয়ের জমকালো আসর। সেখানে বিদেশ থেকে আসা অতিথিদের বিয়ে বাড়িতে আনতে ভাড়া করা হয়েছে ৩টি ফ্যালকন-২০০০ মডেলের জেট বিমান। তা দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের আনা হবে। প্রতি ঘণ্টা এসব বিমানের ভাড়া ৭ লক্ষ ২০ হাজার টাকা। শুধু তাই নয়, আরও ১০০টি ব্যক্তিগত বিমান আগামী তিনদিন ধরে অতিথিদের আনা-নেওয়া করবে।

সে হিসেবে শুধু ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমানের জন্যই তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টায় আম্বানি খরচ করবেন প্রায় ৬ কোটি রুপি। আর ১০০টি বিমানের ৭২ ঘণ্টার ভাড়া হিসেবে আরও কয়েক কোটি রুপি খরচ করবেন মুকেশ আম্বানি।

অনন্ত ও রাধিকার বিয়েতে দেশ-বিদেশের তারকা ও ব্যবসায়ী থেকে শুরু করে হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বরাও অংশ নিচ্ছেন। এসব নামিদামি তারকাদের বিয়েতে অংশ নিতে অতিথিরা যেন ঝামেলায় না পড়েন, সে জন্য মুকেশ আম্বানি যাতায়াত ব্যবস্থায় এত বিশাল খরচা।

প্রসঙ্গত, শুক্রবার মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার আশীর্বাদ এবং রোববার জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। বিয়ের অনুষ্ঠান হবে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) জিও ওয়ার্ল্ড সেন্টারে। বিয়ের অনুষ্ঠানের কারণে এই এলাকায় যানবাহন চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


আরো খবর