• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হৃতিকের ‘ওয়ার ২’ ছবিতে থাকছে বড় চমক

বিনোদন ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

যশরাজ স্পাইভার্সের আগামী ছবি হিসেবে আসতে চলেছে ‘ওয়ার ২’। সেখানে আবারও মুখ্য ভূমিকায় অর্থাৎ মেজর কবীরের চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। অভিনেতা এদিন এই ছবির দ্বিতীয় শিডিউলের কাজ শুরু করলেন। ছবিটির পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়।

Advertisements

দ্বিতীয় শিডিউলে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করা হবে। এই শিডিউলে হৃতিকের সঙ্গে যোগ দেবেন জুনিয়র এনটিআরকে। তাকে এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, হৃতিক রোশন ওয়ার ২ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু করেছেন। এটা একেবারে নন স্টপ অ্যাকশন দৃশ্যের শুটিং শিডিউল। হৃতিক এবং জুনিয়র এনটিআরের অ্যাকশনে দৃশ্যগুলো শুট করা হবে। আপাতত হৃতিক শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআরও শীঘ্রই শুটিংয়ে জয়েন করবেন।

ওয়ার ২ ছবিটি যশরাজ স্পাইভার্সের ষষ্ঠ ছবি হতে চলেছে। এর আগে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, টাইগার ৩, পাঠান, ওয়ার। এছাড়া প্রথম মহিলাকেন্দ্রিক স্পাই ছবিও আসছে।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র ঋত্বিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং একদক্ষ নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের অন্যতম। ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন ।

হৃতিক সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম এবং ২০১২ সালে তার আয় ও জনপ্রিয়তার ভিত্তিতে ফোর্বস সাময়িকীর ১০০ ভারতীয় তারকার তালিকায় তার নাম ওঠে আসে। এছাড়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সির জরিপে তিনি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন।


আরো খবর