• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জয়ার কেক খেলো কুকুর!

বিনোদন ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। সোমবার (১ জুলাই) এ অভিনেত্রীর জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

Advertisements

এদিকে জয়া আহসান তার ইনস্টাগ্রামে ৬টি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার সময় পোষ্য কুকুর সেই কেক খেয়ে ফেলেছে। তবুও সেই কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি। এ নিয়ে অনুরাগীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

ভিডিওর কমেন্ট বক্সে রুসা তাসনুভা নামে একজন লিখেছেন, ‘প্রাণী প্রেম ধারণকারীরা নিঃসন্দেহে পৃথিবীর সম্পদ। কিন্তু পোষ্য প্রাণী জিহ্বা দিয়ে খাবার চাটবে দেখেই কেমন যেনো লাগলো।’ আরেকজন লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না কার জন্মদিন জয়ার নাকি কুকুরগুলোর! এই কেক সবাই খাবে?’

পোস্টের ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্মদিনটি যে আমার আর নেই, এত এত এত ভালোবাসা, এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে। এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালবেসেছেন এই ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক বড় শান্তির, অনেক বড় পাওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর, আমি কতটা ভাগ্যবান এবং এই জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতার থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই, প্লিজ।’

উল্লেখ্য, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।


আরো খবর