• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শাকিব খানের পারিশ্রমিক হচ্ছে ৫০ কোটি!

বিনোদন ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে সোমবার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের সনি সিনপ্লেক্সে হাজির হয়েছিলেন শাকিব খান। সেখানে বসে পুরো সিনেমা উপভোগ করেন তিনি।

Advertisements

সেখানে শাকিব খান বলেন, ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এই সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার ফ্যামিলি মেম্বার্সও বলছে তারা টিকেট পাচ্ছে না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ভালোবাসা জানাই।

সেখানে শাকিব তুফানের প্রযোজকের উদ্দেশ্যে মজা করে বলেন, তুফান ১০০ কোটি বিজনেস করলে আমি আগেই বলেছিলাম লাভের ২৫ শতাংশ পাবো! তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। তাই আরও ১০০ কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি!

শাকিব ছাড়াও সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে আরও এসেছিলেন তুফান’র প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদোয়ান রনি, মহেন্দ্র সোনি, পরিচালক রায়হান রাফী, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা।

আমন্ত্রিত অন্যান্য কলাকুশলীদের মধ্যে ছিলেন আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, প্রিন্স মাহমুদ, ঐশী, রোশান, নির্মাতা আশফাক নিপুণ প্রমুখ।


আরো খবর