• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিয়ে করেননি সজল, শুনেই যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

সম্প্রতি ঈদুল আজহাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ও অভিনেতা আবদুন নূর সজল। অনুষ্ঠানে নিজেদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তারা।

Advertisements

এ অনুষ্ঠানের মাধ্যমেই অপু বিশ্বাস জানতে পারেন, এখনো বিয়ে করেননি সজল। আর এতে হতবাক হন অপু বিশ্বাস। তিনি বলেন, ও, আপনি এখনো বিয়েই করেননি! জবাবে অভিনেতা বলেন, আল্লাহর রহমতে এখনো বিয়েটা হয়নি আমার।

এরপরই চিত্রনায়িকা অপু তার কাছে জানতে চান, প্রেমের সম্পর্কে রয়েছেন কিনা সজল? জবাবে তিনি বলেন, কে না থাকে সম্পর্কে? সবার জীবনেই সম্পর্ক থাকে। আসলে একটা সময় দিতে হবে তো।

এরপরই অপু বিশ্বাস বলেন, আমরা মা হয়ে যাচ্ছি, ছেলের বিয়ের কথা ভাবছি। তারপর সজল বলেন, কোনো সমস্যা নেই। তখন সবকিছু একসঙ্গে হবে।

এ সময় দু’জনের আলোচনার মাঝে সামাজিকমাধ্যমের নেতিবাচকের দিক উঠে আসে। এ ব্যাপারে অভিনেত্রী বলেন, আমি জানি আমি যা করছি তা সঠিক। এ জন্য যে যেভাবে ঘুরিয়ে-ফিরিয়ে তা বলুক না কেন, তাতে কোনো দুঃখ পাই না। এসব শুনে আমি কখনো অমার রুটিনের বাইরেও যাই না।

এছাড়াও অপু বিশ্বাস বলেন, অপু বিশ্বাস কাজ করছে কি করছে না, তা অপু বিশ্বাস নিজেও জানে। এমনকি কখন সিনেমার শুটিং করব, তাও ভালোভাবেই জানি। আমি তো আমার ট্র্যাকেই চলি।


আরো খবর