• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিধিনিষেধের শঙ্কা, তুফান হয়ে গেল ‘দেশি’ ছবি

বিনোদন ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের ‌‘তুফান’। গত বুধবার দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। এরই মধ্যে দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান চলচ্চিত্রটির নিজস্ব প্রচারে কাজ করছে। প্রতিষ্ঠানগুলো হল- ভারতের এসভিএফ, বাংলাদেশের চরকি ও আলফা আই স্টুডিওস।

Advertisements

‘তুফান’ ছবি নির্মাণের আগে ‘দম’ নামের আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয় এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু বারবার যৌথ প্রযোজনার বিষয়টি গণমাধ্যমে আসলেও ছবিটির সেন্সর ছাড়পত্রে দেখা গেল শুধু আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়ার নাম।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে। সমালোচনাকারীদের মতে, ঈদ উৎসবে যৌথ প্রযোজনার ছবি মুক্তির বিধিনিষেধ এড়াতেই শেষ পর্যন্ত তুফানকে দেশি ছবি হিসেবে দেখানো হয়েছে।

শাহরিয়ার করিম ভূঁইয়া জানান, তুফান ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড। সে কারণে সেন্সর ছাড়পত্রে তার নাম লেখা। কারণ, এটা একটা বাংলাদেশি সিনেমা। এছাড়া চরকি হলো ডিজিটাল পার্টনার ও এসভিএফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর।

অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ইতোমধ্যে প্রকাশিত টিজার ও গান ‘লাগে উড়াধুরা’ ব্যাপক প্রশংসিত দুই বাংলায়।

গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ অনেকে। ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। যদিও তার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।


আরো খবর