• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অর্জুন-মালাইকার বিচ্ছেদ নিয়ে এবার নতুন তথ্য

বিনোদন ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

তারকা জুটি অর্জুন কাপুর ও মালাইকার সম্পর্ক ভেঙে যাওয়ার খবরে উত্তাল হয়ে পড়ে বলিউড পাড়া। মালাইকা-অর্জুনের সম্পর্ক ভেঙ্গে গেছে, শুক্রবার দিনব্যাপী আলোচনাটি ছিল টপ অফ দ্যা ডে। এ নিয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোতে সৃষ্টি হচ্ছিল একের পর এক আলোচনা। কিন্তু তাদের বিচ্ছেদ নিয়ে শোনা গেলো এবার অন্য সুর। অর্জুন-মালাইকার বিচ্ছেদের খবর নাকি মিথ্যা!

Advertisements

অভিনেত্রী মালাইকা আরোরার ম্যানেজার ভারতীয় গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, মালাইকা-অর্জুন একসঙ্গেই আছেন, এমনকি তারা সুখে আছেন।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমগুলো থেকে পাওয়া খবর অনুসারে, অর্জুন-মালাইকার এক ঘনিষ্ঠ সূত্র তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনে। কাগজে-কলমে বিচ্ছেদের কাজ সেরেছেন বলেও সেসব গণমাধ্যমে উঠে আসে। যদিও এ নিয়ে এই দুই তারকার কোনো ব্যক্তিগত মতামত ছিল না। বাহানা দেওয়া হয়েছিল, তাদের বিচ্ছেদের ব্যাপারে কেউ নাক গলাক, সেটি তারা চাননা। তাই বিষয়টি গোপন রেখেই তারা বিচ্ছেদটি সম্পন্ন করেছেন।

বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের প্রেমের সম্পর্ক দীর্ঘ ৬ বছরের। খবরটি যখন প্রকাশ্যে আসে, সে থেকেই তোলপাড় শুরু হয় বলিউডের অন্দরমহলে। বয়সে অসম এই জুটির প্রেম নিয়ে অনেক সমালোচনায় পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। এর মাঝে তাদের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জন ওঠে অনেকবার।

বলিউড অভিনেত্রী মালাইকার এটি দ্বিতীয় সংসার। এর আগে ২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ ঘটে মালাইকার। এরপর নতুন করে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে জড়ান। অর্জুন বয়সে ১২ বছরের ছোট হওয়ায় অসম সম্পর্ক নিয়ে বেশ তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। গুঞ্জন ওঠে, অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা।


আরো খবর