• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৮ মে, ২০২৬
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীর কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত পৌনে ১১ টায় কর্ণহার থানার করমজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মুনসুরকে আটক করা হয়। এ সময় তার দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২.৫ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, একটি টর্চ লাইট এবং মাদক বিক্রির নগদ ৭শ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- মুনসুর আলী (৩৬) রাজশাহী মহানগরীর পবা থানার তেঘর এলাকার মো: দারেশ আলীর ছেলে। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর