• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে আরইউজের সহযোগিতা কামনা করেন। আরইউজের নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরইউজের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, ফুটপাত দখলমুক্তকরণ, ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা ও বিশ্বাসের সাথে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে চাই। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা পরিবর্তন আনতে চাই, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং রাজশাহীকে আরও সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর নগরীতে রূপ দিতে চাই। আমি রাজশাহীর মানুষের জন্য কিছু করে যেতে চাই। এ কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমের মাধ্যমেই উঠে আসে। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাজশাহীর ইতিবাচক অগ্রযাত্রায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহাঃ আব্দুল আউয়াল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজশাহীর ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের রাজশাহীর ব্যুরো প্রধান মঈন উদ্দিন, দৈনিক দিনকাল পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, আরইউজে‘র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আশিকুর রহমান, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মাহবুব হুসাইন প্রমুখ।


আরো খবর