• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে ৬৭০ বোতল এসকাফ জব্দ ছোট্ট স্বপ্নর এক যুগে পদার্পণ, নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে (ওয়াটসফেম)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নেসকোর হেড অফিস রাজশাহীতেই থাকছে ভূমিমন্ত্রীর ঘোষণায় উজ্জীবিত রাজশাহীবাসী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কনসালটেন্ট ফার্মের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়না ঘরে রাখা হবে: এমপি মিলন বিজয়ের আগমুহূর্তে রক্তাক্ত রাজশাহী রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবনে সিনা রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে VPL-13 ফাইনালে চ্যাম্পিয়ন কোকো স্মৃতি ক্লাব

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে VPL-13 ফাইনালে চ্যাম্পিয়ন কোকো স্মৃতি ক্লাব
রাজশাহীতে VPL-13 ফাইনালে চ্যাম্পিয়ন কোকো স্মৃতি ক্লাব

বাংলাদেশের এলাকা ভিত্তিক প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ VPL (ভাটাপাড়া প্রিমিয়ার লিগ)-এর ১৩তম আসরের জাঁকজমকপূর্ণ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহীর কালেক্টর মাঠে ভাটাপাড়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই মেগা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কোকো স্মৃতি ক্লাব, আর রানার্সআপ হয়েছে ফ্রেন্ডস এম্পায়ার।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কোকো স্মৃতি ক্লাব ও ফ্রেন্ডস এম্পায়ার। টসে জিতে ফ্রেন্ডস এম্পায়ারের অধিনায়ক আব্দুল্লাহ মামুন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কোকো স্মৃতি ক্লাবের অধিনায়ক মো. জিমুর নেতৃত্বে দলটি নির্ধারিত ওভারে ১৪০ রানের সংগ্রহ দাঁড় করায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ফ্রেন্ডস এম্পায়ার। প্রথম ওভারেই মাত্র ১ রান তুলতে গিয়ে হারায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর মাঝের ওভারগুলোতে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ দিকে ম্যাচে ফিরে আসে টানটান উত্তেজনা। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। তবে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় কোকো স্মৃতি ক্লাব। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বজলুর রহমান কচি ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান এবং ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক মো. জামিল দিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটাপাড়া যুব সংঘের সভাপতি মো. নাসির উদ্দিন।


আরো খবর