• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট ঈশা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট ঈশা
রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট ঈশা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে রোববার এই নিয়োগ প্রদান করা হয়। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। তার নিয়োগ পাওয়ার পর রোববার বিকালে মিষ্টিও বিতরণ করা হয়। শুধু দলীয় জনগণ নয়; সাধারণ জনগণও তাঁকে অভিনন্দন জানান। সেইসাথে তাঁর সফলতা কামনা করেন। প্রবীণ এই রাজনীতিবিদকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রোববার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নতুন প্রশাসকের হাত ধরে জেলা পরিষদের কার্যক্রম গতিশীল হবে এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে কাজ করবেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নতুন জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, তারেক রহমান যে গুরুদায়িত্ব তাঁর কাঁধে প্রদান করেছেন তা তিনি সঠিকভাবে পালন করবেন। সেইসাথে মন্ত্রী, এমপি, দলীয় নেতৃবৃন্দসহ পুরো রাজশাহীবাসীকে সাথে নিয়ে রাজশাহী উন্নয়ন করবেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সেইসাথে সঠিকভাবে এই দায়িত্ব পালনের জন্য মহান রাব্বুলআলামিনের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
অন্যদিকে রাজশাহীসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ প্রদান করা হয়েছে। তারা হলেন- পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশিদ, নওগাঁয় আবু বক্কর সিদ্দিক, নাটোরে রহিম নেওয়াজ, মেহেরপুরে জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জে মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়াী সিরাজুল ইসলাম, কুমিল্লা মোশতাক মিয়া, নোয়াখালীতে হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।


আরো খবর