• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুলের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা।

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মহিউদ্দিন, উপ-প্রধান কর নির্ধারক মহিউদ্দিন মুকুল, মিজানুর রহমান বুলেট, লাইসেন্স পরিদর্শক সেকেন্দার আলী। বক্তারা ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল এর দীর্ঘ পথচলার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে রাজস্ব বিভাগের সকল শাখার পক্ষ বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, উপ-প্রধান কর নির্ধারক লুৎফুল হায়দার স্বপন সহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর