• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে: মিনু বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে: মিনু গণভোটে ‘হ্যাঁ’ আর দাড়িপাল্লা জিতলেই, জিতবে জনগণ- আবুল কালাম আজাদ নগর পুলিশের বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৯ এমপিও নীতিমালায় বৈষম্যের প্রতিবাদে রাবিতে আরবি বিভাগের মানববন্ধন রাজশাহী কলেজের দেয়ালে নীরব ইতিহাস চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন  সংগীতশিল্পী বকুল রাজশাহীতে কৃষিভিত্তিক ইন্ড্রাস্ট্রি গড়ে কর্মসংস্থানের নগরী বানাতে চাই: ডা. জাহাঙ্গীর ধানের শীষে ভোট প্রার্থনার জন্য আপনাদের সন্তান আপনাদের দ্বারে আসছে-চাঁদ নগরীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দাড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটেই ফিরবে হারানো গণতান্ত্রিক অধিকার: আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
দাড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটেই ফিরবে হারানো গণতান্ত্রিক অধিকার: আবুল কালাম আজাদ
দাড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটেই ফিরবে হারানো গণতান্ত্রিক অধিকার: আবুল কালাম আজাদ

গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, একমাত্র দাড়িপাল্লায় ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে।

শনিবার সকালে রাজশাহী-৩ আসনের পারিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ এসব কথা বলেন। তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এটাই প্রকৃত গণতন্ত্র। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে দেশের মানুষ এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

তার অভিযোগ, দিনের ভোট রাতে চুরি করে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছিল, যার ফলে ভোট ব্যবস্থার ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, ভয়ভীতি ও ভোটাধিকার হরণের অবসান ঘটাতে এখনই সময় গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া মানে শুধু একটি প্রতীকে সমর্থন নয়; বরং ন্যায়বিচার, সুশাসন ও জনগণের শাসন প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া।

গণসংযোগকালে তিনি আগামী ১২ই ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে গণতন্ত্রের সৌন্দর্য ও মর্যাদা ফিরিয়ে আনতে।

এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত প্রার্থী। স্থানীয়রা জানান, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তারা মনে করেন, অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমেই রাষ্ট্র ও সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।


আরো খবর