• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পাগলায় গোসলে নেমে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু, নিখোঁজ দুই

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Advertisements

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীতে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বহালাবাড়ি ঘাটে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত স্কুলছাত্রী ছত্রাজিতপুর খুলুপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে লিজা খাতুন (১১)।

নিহত লিজা খাতুনের সাথে গোসলে নামা তার সহপাঠী বহালাবাড়ি গ্রামের নাইমুল হকের মেয়ে নাইমা খাতুন (১০) এখনও নিখোঁজ রয়েছে। তারা দুইজনই ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

এদিকে, সদর উপজেলার ইসলামপুরে শেখ হাসিনা সেতুর নিচে মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজ রয়েছে এক যুবক। নিখোঁজ যুবক সদর উপজেলার গুমপাড়া এলাকার সেরাজুল ইসলামের ছেলে মো. মারুফ(২০)। পৃথক স্থানে নিখোঁজ দুইজনকেই উদ্বারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুপুরে পাগলা নদীতে গোসলে যায় নিহত লিজা ও নিখোঁজ নাইমা খাতুন। এরপর দুইজনই পানির নিচে তলিয়ে যায়। এর কিছুক্ষণ পরই নদী থেকে লিজার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ নাইমাকে উদ্বার কার্যক্রম অব্যাহত রয়েছে।


আরো খবর