• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিপুল ভোটে হেরে গেলেন স্মৃতি ইরানি

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৫ জুন, ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে হেরে গেছেন উত্তর প্রদেশের আমেথিতে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

গান্ধী পরিবারের অনুগত কিশোরী লাল শর্মার কাছে বিপুল ভোটে হেরে গেলেন তিনি।

ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে কিশোরী লাল পেয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ২২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি পেয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩২ ভোট। এ হিসাবে কিশোরী লাল ১ লাখ ৬৬ হাজার ২২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

এরই সঙ্গে আমেথি লোকসভা কেন্দ্রের হারানো আসন ফিরে পেল কংগ্রেস।

অথচ, ওই আসনে রাহুল গান্ধীর প্রার্থী না হওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।

একসময় আমেথি ছিল কংগ্রেসের পারিবারিক আসন। ২০১৯ সালে রাহুল গান্ধীকে হারিয়ে ওই আসনে জয় পেয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানি।

এদিকে, ফলাফল ঘোষণার পর নিজের পরাজয় মেনে নিয়েছেন স্মৃতি ইরানি। তিনি বলেছেন, ‘আমি জনগণের রায় মেনে নিচ্ছি। গত ৩০ বছরে জমে থাকা কাজ সরকার মাত্র পাঁচ বছরে শেষ করায় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী (উত্তর প্রদেশ) যোগী আদিত্যনাথের প্রতি কৃতজ্ঞ। যারা জয় পেয়েছেন, তাদের অভিবাদন জানাই। ’

এই জয় ‘গান্ধী পরিবার ও আমেথির জনগণের’ বলে মন্তব্য করেছেন কিশোরী লাল। আর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, ‘কিশোরী ভাইয়া, শুরু থেকেই আমি নিশ্চিত ছিলাম আপনি জিতবেন। এ নিয়ে আমার কখনো সন্দেহ ছিল না। আপনি এবং আমেথিতে আমার প্রিয় ভাই-বোনদের প্রতি রইল হৃদয় নিংড়ানো অভিবাদন। ’


আরো খবর