• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোবাইল ইন্টারনেটের গতিতে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মোবাইল ইন্টারনেটের গতিতে মার্চে পিছিয়েছে বাংলাদেশ। আগের মাসের চেয়ে ছয় ধাপ পিছিয়ে দেশটি সূচকের ১১২তম অবস্থানে রয়েছে।

Advertisements

আর ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতেও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে এ তথ্য পাওয়া গেছে।বৈশ্বিক এ সূচক প্রতি মাসেই প্রকাশিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতির তুলনা করা হয়। এ সূচক তৈরি করা হয় লাখ লাখ পরীক্ষা থেকে প্রাপ্ত উপাত্ত ব্যবহার করে।

সূচক অনুযায়ী, মার্চে মোবাইল ইন্টারনেটের সবচেয়ে বেশি গতি ছিল কাতারে, প্রতি সেকেন্ডে ৩১৩ দশমিক ৩০ মেগাবাইট। দ্বিতীয়তে সংযুক্ত আরব আমিরাত। এরপর যথাক্রমে আইসল্যান্ড ও দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশের অবস্থান ছয় ধাপ পিছিয়ে ১১২তম। দেশটিতে মোবাইল ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে ২৪ দশমিক ৫৯ মেগাবাইট। ১৪৮টি দেশের মধ্যে একেবারে শেষে অবস্থান কিউবার।

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে শীর্ষে সিঙ্গাপুর। দেশটিতে ব্রডব্যান্ডের গতি প্রতি সেকেন্ডে ২৮৪ দশমিক ১৩ মেগাবাইট। এরপরে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, হংকং, চিলি ও যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ ব্রডব্যান্ডের গতিতে ১০৮তম। ফেব্রুয়ারিতে ছিল ১০৭তম। দেশটিতে ব্রডব্যান্ডের গতি প্রতি সেকেন্ডে ৪৪ দশমিক ২৫ মেগাবাইট। এ সূচকেও ১৮২টি দেশের মধ্যে সবার শেষে রয়েছে কিউবা।


আরো খবর