• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে লাইনচ্যুত বগি রেখেই ছেড়ে গেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
রাজশাহীতে লাইনচ্যুত বগি রেখেই ছেড়ে গেল ট্রেন
রাজশাহীতে লাইনচ্যুত বগি রেখেই ছেড়ে গেল ট্রেন

রাজশাহীতে লাইনচ্যুত অবস্থায় একটি বগি রেখেই যাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটে চলাচলকারী সিক্স ডাউন (লোকাল) ট্রেন। প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে ট্রেনের বগিটি উদ্ধার করা হয়। রোববার সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এরপর সেই লাইনচ্যুত বগি রেখেই বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রা করে।

Advertisements

জানা গেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনের ৬ ও ৭ নম্বর লাইনে চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল করে। এই লোকাল ট্রেনটির বগি লাইনচ্যুত হয় সাত নম্বর লাইনে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ না হলেও চার ঘণ্টা পড়ে ছিল বগিটি। দীর্ঘ চেষ্টায় রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধারে সক্ষম হন। এরপর পুরোদমে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, আজ (রোববার) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী লোকাল সিক্স ডাউন ট্রেনের একটি বগি রাজশাহী স্টেশনে লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। পরে ওই বগিটি রেখে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রা করে। লাইনচ্যুত বগির যাত্রীরা অন্য বগিতে উঠে চলে গেছে। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে বগিটি উদ্ধার করা হয়। এখন ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।


আরো খবর