• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন (NUSDF Skill Development Summit 2025) । রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ব্র্যাক লার্নিং সেন্টারের সেমিনার রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু: যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যাপক মুহাম্মদ আবদুল আউয়াল মিয়ান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মু: যহুর আলী বলেন, একাডেমিক শিক্ষার বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এনইউএসডিএফ বাংলাদেশ যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়।

আগামীতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা করা হবে।দক্ষতা উন্নয়নের এই বিশেষ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম মিউজিক কোম্পানি গাঙচিল মিউজিক এর প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা আসিফ ইকবাল, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম মোঃ জান্নাতুন নূর এবং ড্যাফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক কে. এম. হাসান রিপন। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিলেন, টাইটেল পার্টনার: MSR Clearance, স্কিল ডেভেলপমেন্ট পার্টনার: Creative IT Institute ফুড পার্টনার: Callisto, হেলথ পার্টনার: Rajshahi Apollo Hospital, নিউট্রিশন পার্টনার: শক্তি, টেক পার্টনার: আলফা টেক, গিফট পার্টনার: SSB Leather, এডুকেশন পার্টনার:ICTBANGLA এবং ফটোগ্রাফি পার্টনার: Inscenec Theatre। এছাড়াও ক্লাব পার্টনার হিসেবে যুক্ত ছিল রাজশাহী কলেজের Club of Economics I Club of Mathematics।

এবারের সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের ৩০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কর্পোরেট সেশন, ক্যারিয়ার বিষয়ক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে ল্যাপটপ ও বিভিন্ন উপহার বিতরণ করা হয়। ২০২০ সাল থেকে এনইউএসডিএফ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই তারা সারা দেশে শিক্ষার্থীদের মাঝে দক্ষতা উন্নয়নের নতুন জাগরণ সৃষ্টি করেছে।

নিয়মিতভাবে সংগঠনটি স্কিল ডেভেলপমেন্ট সামিট, জব ফেয়ার, আইটি সামিট, ইন্ডাস্ট্রি ট্যুর, পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড, কেস স্টাডি প্রতিযোগিতা, টিম বিল্ডিং ডে, ক্যারিয়ার ডে ইত্যাদি আয়োজন করে আসছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন জানান, শিক্ষার্থীদের উপস্থিতি তাকে আরও উৎসাহিত করেছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস টু কর্পোরেট যাত্রার জন্য প্রয়োজনীয় সকল দক্ষতা নিশ্চিত করা। আমরা চাই দেশের কোনো শিক্ষার্থী যেনো আর পিছিয়ে না থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সারওয়ার জাহান, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও রাজশাহী অ্যাপোলো হাসপাতালের পরিচালক মোঃ নাহিদ ইসলাম অনিক, স্থানীয় জেসিআই সভাপতি ডাঃ আমানউল্লাহ বিন আকতার আবিদ, সিটিজেন্স ব্যাংক পিএলসির জুনিয়র সাইবার সিকিউরিটি অফিসার রাহুল সরকার, কনফিক্স গ্রুপের মোঃ নাজমুল হোসেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির এক্সেসর মুন্নি আকতার, এনইউএসডিএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক তাফহিম আউয়াল মজুমদার, রিজিওনাল এইচআর প্রফেশনাল ও ট্রেইনার রেহান আসিফ, এইচআর বে ডেভেলপমেন্টস লিমিটেড অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের মোঃ রকিবুল হাসান খান এবং আকিজ বেকার্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ফাহিম হাসান নিহান।


আরো খবর