• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন
গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।

Advertisements

বৃহস্পতিবার দুপুর ১২ টায় নগরীর আলু পট্টির মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল- নৈঃশব্দ্যে প্রতিবাদ, গ্রামীণফোন মুনাফার ৫% লভ্যাংশ অবিলম্বে প্রদান করো এক দফা এক দাবি, ৫% করে দিবি এবং ১৬ বছরের কোর্ট খেলা বন্ধ কর, আলোচনায় বস।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন : একজন কর্মকর্তা গড়ে প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বকেয়া লভ্যাংশ পরিশোধের দাবি জানান তারা।

এই সময় মানববন্ধনে উপস্তিত ছিলেন, গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী এবং আবু সুফিয়ান। বক্তারা বলেন, দীর্ঘসূত্রিতা বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


আরো খবর