• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চমক নিয়ে একীভূত হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

এবার নতুন চমকের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম যুক্ত করা।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই কয়েকটি পরিবর্তন করেছে।

Advertisements

মেটা সূত্রে জানা যায়, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের এসব নতুন ফিচার চালু হওয়ার আগে বিটা ভার্সনে টেস্ট করা হবে। এখন অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে একটি ফিচার খুঁজে পাওয়া গেছে, যেখানে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে তাদের হোয়্যাটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এই ফিচারর ইতোমধ্যেই আইওএস ভার্সনে পাওয়া যাচ্ছে। এরআগে ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং ফেসবুক ও হোয়্যাটসঅ্যাপে ক্রস পোস্ট করার অপশন চালু করা হয়েছিল।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম উভয় জায়গায় স্ট্যাটাস শেয়ার করার সুবিধা পাবেন। যদিও এতদিন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করতে আলাদা অ্যাপে গিয়ে দুবার শেয়ার করতে হতো।

এ ছাড়া নতুন ফিচার যুক্ত হলে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ‘প্রাইভেসি সেটিংস’-এ নতুন অপশন পাবেন। এতে সহজেই ভিউয়ার বাছাই করার সুযোগ পাবেন। এছাড়া কোনো ব্যবহারকারী যদি ক্রস-পোস্ট করতে না চান, তাহলে আগের মতোই অপশনটি ডিজেবল রাখতে পারবেন।


আরো খবর