• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশের দেড় লাখ ভিডিও মুছে ফেলেছে ইউটিউব 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিশ্বে প্রায় ৯০ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে ইউটিউব।

Advertisements

এর মধ্যে বাংলাদেশের রয়েছে দেড় লাখের বেশি।

এছাড়া বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীদের প্রায় ১০ কোটি মতামতও মুছে ফেলেছে।

এত বিশাল সংখ্যক ভিডিও কেন মুছে ফেলল ইউটিউব?

গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট বলছে, নিজেদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এসব ভিডিও ও মতামত মুছে ফেলেছে ভিডিও বিনিময়ের সাইটটি।

বৃহস্পতিবার ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, তালিকায় আনা মোট ৩০টি দেশের ভিডিও ডিলিট করেছে ইউটিউব। এরমধ্যে সবচেয়ে বেশি ভিডিও ডিলিট করা হয়েছে হয়েছে ভারতের। এ সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান অষ্টম।

মুছে ফেলা ৯০ লাখের বেশি ভিডিও উগ্রপন্থা, নগ্নতা এবং স্প্যাম ভিডিও প্রচার করেছে এবং এগুলো শিশুবান্ধব ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য ভিডিও সরানো হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল ক্ষতিকর বা বিপজ্জনক কনটেন্ট; যার হার ৩৯ দশমিক ২ শতাংশ। সহিংসতা ছড়ানো বা তাৎক্ষণিক ক্ষতির ঝুঁকি থাকায় কনটেন্টগুলো অপসারণ করা হয়।

এরপরই সবচেয়ে বেশি সরানো হয়েছে শিশুদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে এমন ভিডিও। এর হার ছিল ৩২ দশমিক ৪ শতাংশ।

তৃতীয় যে শ্রেণির ভিডিও সরানো হয়েছে সবচেয়ে বেশি সেগুলো ছিল হিংসাত্মক বা গ্রাফিক কনটেন্ট। এর হার ছিল সাড়ে সাত শতাংশ।


আরো খবর