• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অন্য ডিভাইসে ফেসবুক লগআউট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৩ জুন, ২০২৪

প্রযুক্তির দুনিয়ায় সবার পছন্দের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যার মাধ্যমে বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করা যায়। তাই ব্যবহারকারীদের তথ্য চুরি করতে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে নিয়মিত সাইবার হামলা চালায় হ্যাকাররা। তাই ফেসবুকে ব্যক্তিগত তথ্যসহ আইডি সুরক্ষিত রাখার অন্যতম উপায় হচ্ছে নিজের ব্যতিত অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্ট লগইন না করা।

Advertisements

তবে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমরা পরিচিত বা সহকর্মীদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফেসবুক আইডি লগইন করে থাকি। এমন কী সামনে কোনো কম্পিউটার পেলে আর হাতে কিছুটা সময় পেলেও তা করা হয়।

কিন্তু কাজ শেষ হওয়ার পরে অনেকেই আমরা লগআউট করতে ভুলে যাই। এখানেই ঘটে যেতে পারে বিপত্তি। আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো ডিভাইসে লগইন করা থাকলে অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়বে, তেমনি নিজের অজান্তে বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। যখন মনে পড়ে অন্যের কম্পিউটার বা ফোনে ফেসবুক লগইন করা আছে তখন দুশ্চিন্তায় পড়ে যান। তবে চাইলে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়।

এ জন্য প্রথমেই আপনাকে একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। এরপর ফেসবুক প্রোফাইল থেকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে সিকিউরিটি অ্যান্ড লগইন বাছাই করতে হবে এবং যিবৎব ুড়ঁ ধৎব ষড়মমবফ রহ অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগইন করা আছে।

একই সাথে আপনি জানতে পারবেন ডিভাইস গুলোর নাম, আইপি অ্যাড্রেস ও লোকেশন। সেখানে থাকা ডিভাইসগুলো থেকে যে ডিভাইসটি আপনি লগ আউট করতে চাইছেন সেটি বাছাই করে লগ আউট করতে পারবেন। এছাড়াও আপনি ংবব সড়ৎব বাটনে ক্লিক করে নিচে থাকা ষড়ম ড়ঁঃ ধষষ ংবংংরড়হং অপশনে ক্লিক করে সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগআউট করে দিতে পারেন। এতে এক ক্লিকে সব ধরনের লগইন সম্পর্কিত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। অন্যান্য সামাজিকমাধ্যমেও একই প্রক্রিয়ায় লগআউট করতে পারবেন।


আরো খবর