• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১ মে, ২০২৪

জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে দখলদার ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

Advertisements

হামলাকারী তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল অধিকৃত জেরুজালেমের পূর্বাঞ্চলে ওল্ড সিটির হেরোডস গেটের কাছে দায়িত্ব পালন করছিলেন ৩০ বছর বয়সী বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময়, তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন ওই তুর্কি নাগরিক।

এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ৩৪ বছর বয়সী ওই তুর্কি নাগরিক গুরুতর আহত হন, পরে মারা যান তিনি।

উল্লেখ্য, পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝেমধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। এতে হতাহতের ঘটনা ঘটে।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনে যুদ্ধ পরিস্থিতি চলছে। হামাস গত বছরের ৭ অক্টোবর  ইসরাইলে হামলা করে। এর পর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা, বোমা বর্ষণে করে যাচ্ছে ইসরায়েল। এ সংঘাতে এখন পর্যন্ত ৩৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।


আরো খবর