• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএল ছাড়লেন রাজা

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পাঞ্জাব কিংস জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাকে দলে ভিড়িয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন তিনি।

Advertisements

তবে দলটির হয়ে আর খেলতে পারবেন না এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএল ছাড়লেন তিনি।
কয়েকদিন আগে অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছিলেন রাজা। জিম্বাবুয়ের এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিন দিন পরই সিরিজ আছে, আর প্রতিপক্ষ নাইজেরিয়া, তাতে আমার কিছু যায়–আসে না। জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয়, তাহলে আমি পিএসএল ছেড়ে যাব। যদি আইপিএলের সময় সিরিজ আসে, আইপিএল ছেড়ে যাব। ’

সেটিরই প্রতিফলন ঘটালেন জিম্বাবুয়ে তারকা। গত বুধবার বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে জিম্বাবুয়ে। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রাজাকে। আগামী ৩ মে থেকে শুরু হবে সিরিজটি। যেটি খেলতে ইতোমধ্যেই আইপিএল ছাড়ার ঘোষণা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাজা।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ করা এক পোস্টে রাজা জানান, ‘আমাকে নেওয়ার জন্য পাঞ্জাব কিংস, আইপিএল এবং ভারতকে ধন্যবাদ। প্রতিটি মিনিট উপভোগ করেছি। এখন জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময়। ইন শা আল্লাহ আবার দেখা হবে। ’

চট্টগ্রামে ৩ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যেটি শেষ হবে ১৩ মে। এরপর ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে তাই আবারও আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন রাজা। ১৫ মে রাজস্থান র‌য়্যালস এবং ১৯ মে সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে তাকে পেতে পারে পাঞ্জাব কিংস।


আরো খবর