• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ১৭ ক্রিকেটার, নেই সাকিব

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আগামী ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিবি।

আগামী ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে এই ক্যাম্প।জাতীয় দলের ক্যাম্পে অনেকদিন পর ফিরলেন সাইফউদ্দিন। আছেন ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করতে থাকা পারভেজ হোসেন ইমনও। তবে ক্যাম্পে রাখা হয়নি সাকিব আল হাসানকে। আইপিএল খেলতে ব্যস্ত থাকা মোস্তাফিজুর রহমানও নেই।

Advertisements

সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা মোহাম্মদ নাঈম, এনামুল হক, তাইজুল ইসলাম এই ক্যাম্পে জায়গা পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিনটি ম্যাচ (৩, ৪ ও ৭ মে) অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ (১০ ও ১২ মে) খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল।

প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার।


আরো খবর