• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মেসির জোড়া গোলে মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

ম্যাচের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ইন্টার মায়ামি। তবে তা সত্ত্বেও লিওনেল মেসির ম্যাজিকে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

মেজর লিগ সকারে নাশভিলে এসসিকে ৩-১ গোলে হারিয়েছে তাতা মার্তিনোর দল। তিনটি গোলেই অবদান রাখেন মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।চেস স্টেডিয়ামে  মায়ামির সমতাসূচক গোলটি আসে ১১তম মিনিটে। বক্সের ভেতর বাঁ প্রান্ত থেকে মেসির শট ঠেকিয়ে দেন নাশভিলে গোলরক্ষক। কিন্তু বল চলে যায় লুইস সুয়ারেসের কাছে। তার পাস থেকে এবার গোল করতে কোনো ভুল করেননি মেসি।

Advertisements

ম্যাচের ৩৯তম মিনিটে মেসির কর্নার থেকে দারুণ এক হেডে মায়ামিকে এগিয়ে দেন সের্গিও বুসকেতস। বিরতির পর নাশভিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা আর পায়নি। উল্টো লিওনার্দো আফোনসোকে বক্সের ভেতর ফাউল করে বিপদ ডেকে আনেন তাদের ডিফেন্ডার জশ বাউয়ার। স্পট কিক থেকে খুব সহজেই দলের তৃতীয় গোলটি এনে দেন মেসি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।

মায়ামির পরের ম্যাচ আগামী রোববার নিউ ইংল্যান্ডের বিপক্ষে। ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।


আরো খবর