• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইমরানকে পরামর্শ দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৯ মে, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক
আল-কাদির ট্রাস্ট মামলায় গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর সহিংস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কী করা উচিত, সে বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। স্থানীয় সময় বৃহস্পতিবার জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে এ পরামর্শ দেন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান।

Advertisements

আরিফ আলভির ভাষ্য, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের উচিত ৯ মের ঘটনাগুলোর প্রকাশ্য সমালোচনা করা। ওই দিন হামলায় রাষ্ট্রীয় ও সামরিক বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

সাক্ষাৎকারে ইমরানের ঘনিষ্ঠ মিত্র আরিফ আলভি ৯ মে সহিংস তৎপরতায় জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।  পিটিআই চেয়ারম্যান ইমরানসহ দলটির নেতারা রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরসহ বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন। তারা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছেন।

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তারের পর বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। ওই সময় অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পিটিআইয়ের হাজারো নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।  ইমরান খানের গ্রেপ্তারের পর উদ্ভূত পরিস্থিতি দেশের ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করে সেনাবাহিনী।


আরো খবর