• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগে পোলিশ নাগরিক গ্রেপ্তার

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে সম্ভাব্য হত্যাচেষ্টা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

পোল্যান্ডের কৌঁসুলিরা জানান, পাওয়েল কে নামের ওই ব্যক্তিকে রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সঙ্গে যোগসাজশ করে জেলেনস্কির ওপর সম্ভাব্য হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisements

ওই ব্যক্তি পোল্যান্ডের দক্ষিণ-পূর্বের একটি বিমানবন্দরের তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। বিদেশ ভ্রমণের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই পোলিশ বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন।এ বিষয়ে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কোস্টিন লেখেন, পোল্যান্ড সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের সম্ভাব্য হত্যাচেষ্টার পরিকল্পনায় সহায়তা করাই ছিল ওই তথ্য সংগ্রহ ও সরবরাহ করার উদ্দেশ্য।

২০২২ সালের ডিসেম্বরে ওয়াশিংটন সফর থেকে ফেরার পথে ওই বিমানবন্দরে নেমেছিলেন জেলেনস্কি। যুদ্ধের কারণে ইউক্রেনের আকাশপথে প্রায় সব বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। এ জন্য দেশটির নেতাদের বিদেশ সফরে যেতে পোল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। পোলিশ কৌঁসুলিরা জানান, ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতে পাওয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

পাওয়েল কোনো তথ্য রাশিয়ার গোয়েন্দা বাহিনীর কাছে পাচার করেছেন কি না তা অবশ্য স্পষ্ট করেননি তারা। আদালতে দোষী প্রমাণিত হলে পাওয়েলের সর্বোচ্চ আট বছরের জেল হতে পারে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট জেলেনস্কি সর্বশেষ গত বছরের এপ্রিলে পোল্যান্ড সফর করেন। সফরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও জনগণের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা পান তিনি।


আরো খবর