• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইরানকে ‘বার্তা’ দিতে এই হামলা: ইসরায়েলি কর্মকর্তা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে সিবিএস নিউজকে জানিয়েছিলেন দুই মার্কিন কর্মকর্তা।
ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের খবরও নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

Advertisements

তবে ইরান কিংবা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনোকিছুই না জানানোয় বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।এদিকে ওয়াশিংটন পোস্ট এক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ইরানে হামলা ইসরায়েলের সামরিক বাহিনীই চালিয়েছে।

১৩ এপ্রিল ইরানের হামলার জবাবেই ইসরায়েল হামলাটি চালিয়েছে। ইরান ওই হামলা চালায়, সিরিয়ার দামেস্কে তেহরানের দূতাবাসে হামলার জবাবে।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানকে এই বার্তা দেওয়া যে, দেশের অভ্যন্তরে হামলার সক্ষমতা তাদের রয়েছে।

হামলার ব্রিফিং সংশ্লিষ্ট এক ব্যক্তিকেও উদ্ধৃত করেছে ওয়াশিংটন পোস্ট। তিনিও পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কেননা এ সম্পর্কে কথা বলার অনুমোদন তার নেই। তিনি এ হামলাকে ‘সতর্কতার সঙ্গে চালানো পরিকল্পিত হামলা’ বলে বর্ণনা করেছেন।

ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার পর থেকেই ইরান ফিরতি হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছিল।


আরো খবর